কম্পিউটার পাসওয়ার্ড ভূলে গেলে করনীয়
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অনেকেই সতর্কতা ও নিরাপত্তার জন্য কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করেন। তবে বিপত্তি বাধে তখনই যখন অনেক পাসওয়ার্ডের ভিড়ে সেটি ভুলে গেলে। তখন অনেকের ধারণা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ইন্সটল করা ছাড়া উপায় নেই। তবে এটিই একমাত্র পথ নয়। আরও কৌশল আছে কম্পিউটার খোলার। সেটি জানা থাকলে পাসওয়ার্ড ভুলে গেলেও প্রয়োজন হবে না অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ দেওয়ার। এ জন্য জানতে হবে দুই কৌশল। উইন্ডোজে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিসেট করা যাবে সেটি তুলে ধরা হলো। পদ্ধতি ১ : আপনার সিপিউ (CPU) খুলে এর সিমস(CMOS) এর লিথিয়াম ব্যাটারীটা খুলে ফেলুন এবং ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর আবার লাগিয়ে দিন এবং পিসি রিস্টাট দিন (এটা শুধু বায়োসের পাসওয়ার্ড ভুলে গেলে প্রযোজ্য) পদ্ধতি ২ : যে সব কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইনডোজ XP সেগুলার অধিকাংশতেই administrator account হিডেন থাকে এবং কুনো পাসওয়ার্ড থাকেনা। পিসি রিস্টাট দেয়ার পর ওয়েলকাম স্কিন / উইনডোজ লগঅন স্কিন ওপেন হবে, সেখান থেকে অ্যাডভান্সড লগইন স্কিন এ যেতে হবে।এইজন্য পরপর দুইবার একইসাথে CTRL+ALT+DEL প্রেস করুন...